Skip to main content

একটি জিলাপীর প্যাঁচ (গল্প)

"সাহেদ তামান্নাকে ভালবাসে। কোন দিন বলতে পারেনি। সবসময় মনের গভীরে কথাটা লালন করে যাচ্ছে। মেয়েটাকে বললে কি না কি হবে, মানবে কি মানবে না এসব ভেবে ভয়ে মেয়েটাকে জানায় নি কিছু। চলছে দিন এভাবেই। "

"হাসিবও তামান্নাকে ভালবাসে। অনেক চেষ্টা করেছে নিজেকে সরিয়ে নিতে। পারে নি। বরং টানটা আরও গাঢ় হয়েছে। অনেক চেষ্টা-চরিত্র করে মেয়েটার সাথে কিছুদিন কথা বলতে পেরেছিল। কথা বলার পর বুঝল তামান্নার আরেক জনের সাথে সম্পর্ক আছে। তবু সে তার ভালবাসাকে ভুলতে পারল না।নিজের মাঝে তামান্নাকে কাছে পাওয়ার বাসনাকে বাঁচিয়ে রেখে অপেক্ষায় রইলো ওদের সম্পর্কের ভাঙনের। কখনও কখনও মনে হয় এই এক মেয়ের পিছে পড়ে থেকে কোন লাভ নেই। কিন্তু ভাবনা ভাবনাই থেকে যায়। ভালবাসা মরে না। "

"সবুজও তামান্নাকে ভালবাসে। আগে বাসতো না, অভিনয় করত ভালবাসার।গার্লফ্রেন্ড দরকার ছিল। তামান্নার সাথে কিছুদিন কথা বলে মেয়েটাকে প্রোপজ করে বসে। মেয়েটা কয়েকদিন ভেবে তারপর রাজি হয়। কিন্তু কিভাবে কোন দিন যে এই আধপাগল কিউট মেয়েটাকেই সে ভালবেসে ফেলেছে বের করতে পারে না। তামান্না ওকে অনেক ভালবাসে। কয়েকবার ব্রেকআপের মত ব্যাপার চলে এসেছিল কিন্তু মেয়েটা করতে দেয় নি । সবুজ আগে সারাদিনে পঞ্চাশ বার করে মিথ্যে I LOVE U টেক্সট করত। এখন সত্যি সত্যি I LOVE U বলতে ইচ্ছে করে কিন্তু তা বলার সুযোগ হয় না বললেই চলে। কারণ তাদের প্রতি মিনিটে মিনিটে এটা ওটা নিয়ে ঝগড়া বাঁধে। ঝগড়ার সময় আবুলের মত I LOVE U বলাটা মানায় না। "

"ফাহাদ তামান্নাকে ভালবাসে না। বাসতো এক সময়। তারপর তাকে ভুলে গেছে। কিছুদিন আগে শৈলী নামের একটা মেয়ের সাথে ফাহাদের রিলেশন ছিল। কিন্তু হাতে বানানো রিলেশন টিকে নি। তুচ্ছ কারণ নিয়ে ঝগড়া করে তাদের ব্রেকআপ হয়ে যায়। তবে ফাহাদের মাঝে মাঝে মনে হয় এটা শৈলীর পরিকল্পিত ঝগড়া ছিল। সে ফাহাদকে ছেড়ে দেয়ার একটা এক্সকিউজ বানিয়েছে মাত্র। ফাহাদের এ নিয়ে মাথা ব্যথা নেই। সে অন্য ছেলেদের মত বেকুব না। তার দর্শন হল জীবনে মেয়ে আসবে যাবে। তবে তামান্না মেয়েটা একটু বোকা ছিল। তাকে প্রচন্ড বিশ্বাস করত। তাকে দেহ মন সব দিয়েছিল। কিন্তু ফাহাদ এই আনস্মার্ট মেয়েকে রাখে নি। এখন হাতে মেয়ে নাই। তাই তামান্নাকে গার্লফ্রেন্ড বানানোর চিন্তা ভাবনা করছে আবার। "

"তামান্না। বাবা আদর করে তাকে তনু বলে ডাকে। সে জানে বাবা ছাড়া এই পৃথিবীতে বাকি কেউই আপন না। যাকেই বিশ্বাস করেছে সে বিশ্বাস ভেঙেছে। এমনকি মাকেও বিশ্বাস করতে পারে না। সব পুরুষ তার কাছে খারাপ, একমাত্র বাবা ছাড়া। সবুজের সাথে তার রিলেশন এখন। সবুজ স্মার্ট, হ্যান্ডসাম, টল। সানগ্লাস পড়লে এত সুন্দর লাগে পুরোটা সময় তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওর দিকে। কিন্তু রসকষ নাই ভেতরে। ফাজলামি বোঝে না। এদিক দিয়ে ফাহাদ ছিল সেরা। ছেলেটার প্রতি কথাতেই তামান্না হাসিতে ঢলে পড়ত। একসময় এই কমেডিয়ানের প্রেমে পাগল ছিল সে। ঘর বাঁধার স্বপ্ন ছিল। সেসব কথা আর সে ভাবতে চায় না। পৃথিবীটা অনেক কঠিন। এখন সে বাস্তববাদী। শুধু একটা কথাই সে বিশ্বাস করে এখন। সেটা হল সে কোন দিনই বাবাকে কষ্ট দিতে পারবে না। সে জানে ছেলেরা মেয়েদের একটু ছোঁয়া পেলেই হয়। সেই মেয়ের উপর মোমের মত গলে পড়ে। সবুজ ছেলেটাও গলে পড়ে আছে তার উপর। কি হবে সে জানে না। সময় ঠিক করে দেবে সবকিছু। "

Comments

Popular posts from this blog

Bangladeshi Movie Download Sites (বাংলাদেশী মুভি ডাউনলোড)

NEXTGEN BD - http://180.200.238.22/ Orangebd- orangebd home bd http://103.3.226.206/ Bangla Movie Download Sites new bangla movie Bangladeshi movies

Comprehensive List of News Channels and Newspapers in Bangladesh: Contacting the Media Made Easy

Introduction: In a world driven by information, staying connected with the latest news is essential. Whether you're a concerned citizen, a journalist, or a business owner, having direct access to news channels and newspapers can be crucial. To facilitate this connection, we've compiled a comprehensive list of prominent news channels and newspapers in Bangladesh, along with their email addresses for your convenience. **1. News Channels in Bangladesh:** **Somoy News:** - Email: somoydigital@somoynews.tv **Ekattor TV:** - Email: info@ekattor.tv **DBC News:** - Email: news@dbcnews.tv **Channel 24:** - Email: channel24central@gmail.com **News 24:** - Email: info@news24bd.tv **24 Online:** - Email: newstwentyfouronline@gmail.com **ATN News:** - Email: info@atnnewstv.com **Bangla Vision:** - Email: newsroom@banglavision.tv **RTV:** - Email: info@rtvbd.tv **Channel i:** - Email: info@channeli.com.bd **Desh TV:** - Email: web@desh.tv **STV:** - Email: news@stv.tv **Gazi TV:** - Email: i...

এক্সট্রভার্ট ও ইন্ট্রোভার্ট কীভাবে চিনবেন? কেন ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষদের বৈশিষ্ট্য অন্তর্মুখী হয়?

ধরুন আপনার পরিচিত কেউ সবসময়ই কম কথা বলে। দরকার ছাড়া কথা বলে না। কোনো সামাজিক প্রোগ্রামের যাবার কথা বললে না করে, বিয়েতে যেতে চায় না, ট্যুরে বন্ধুদের সাথে যেতে চায় না। মনে হতে পারে তার কোনো মানসিক রোগ রয়েছে। একাকিত্ব দূর করার উপায় হিসেবে আমরা যখন কোন পরিকল্পনা করছি তখন কোনো এসবে এই অন্তর্মুখী মানুষগুলোর কেন এত অনাগ্রহ? সারা দিন বাসায় একা থাকতে পারে কেউ? এক্সট্রভার্ট ও ইন্ট্রোভার্ট শব্দগুলোর সাথে সম্ভবত পরিচিত আপনি। না থাকলেও সমস্যা নেই। আমরা সামনেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন এমন করে কি পাচ্ছে সেই উত্তরটা জেনে নিন। আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজে এনার্জি খরচ হয়, আমরা ক্লান্ত হই। রেস্ট নেই মানে এনার্জি আবার ফিরে আসার অপেক্ষা করি। কখনও নেগেটিভ চিন্তা দূর করার উপায় হিসেবেও রেস্ট নেই। যখন স্বাভাবিক লাগে তখন আবার কাজ করি। এখন এই এনার্জি খরচ হবার বিষয়টি মানুষে মানুষে পার্থক্য আছে। কেউ বাইরের অচেনা পরিবেশে সারাদিন কথা বললেও একটুও ক্লান্ত হয় না আবার কেউ শুধু অচেনা কয়েকজনকে ফোনে কিছু বলতে গেলেই হাপিয়ে যায়, মনে হয় বড় কোন কাজ করে ফেলেছে। প্রথম মানুষটা এক্সট্রোভার্ট যার বাইরে মানুষের সাথে মিশল...