Skip to main content

চারটা গল্প সত্যি

(গল্প এক).................
এক বড় ভাইয়ের সাথে কথা

খুব ভালবাসেন তাই না?
ভালতো বাসতাম।
রিলেশনটা তাহলে ভাঙ্গল কিভাবে? ওনার জন্য?
রিলেশন.... উম....অনেকগুলো কারণ ছিল। বলতে বলতে এটা নিয়ে উপন্যাস লেখা হয়ে যাবে।
(গল্প দুই)....................
বন্ধুর সাথে কথা-

তোদের প্রেম দেখে আমার হিংসে হয়!
হা হা হা। হিংসে হয় কেন?
এইযে তোদের কত আন্ডারস্টান্ডিং ভাল, দুজন দুজনকে তোরা এত ভালবাসিস, কত সহজে সুখে আছিস তোরা। আমারতো এসব কিছু নাই। হিংসে হবে নাতো কি হবে?
নারে। সুখে নাই। আমার খালি উপরটাই দেখিস। অনেক সমস্যা আছে। সিনেমা তৈরি করা যাবে এসব নিয়ে।
(গল্প তিন)....................
বান্ধবীর সাথে কথা-

আমার মত হ্যান্ডসাম ছেলেকে বাদ দিয়ে ওই টেম্পুর হেলপারের মত দেখতে ছেলেটার সাথে রিলেশন করলিতো, দেখিস তোর ব্রেকাপ হবে। রোজার ঈদের আগেই হবে।
শকুনের দোয়ায় গরু মরে না কথাটা জানিস তো?
আমি শকুন? রিলেশন করেই বন্ধুকে পর করে দিলি! ওই দুই দিনের টেম্পু ড্রাইভার তোর আপন হল!
ওকে টেম্পু ড্রাইভার বলবি না।
একশ বার বলব, টেম্পু ড্রাইভার, টেম্পু ড্রাইভার, টেম্পু ড্রাইভার, টেম্পু....
চুপ কর। তুই যতই খোটা দে আমাদের ব্রেকআপ হবে না, ও আমাকে ছেড়ে কোনদিনো যাবে না বুঝলি ।
কেন? খাজা বাবার পানি পড়া সকাল বিকাল খাওয়াচ্ছিস নাকি?
আমাদের রিলেশনের শুরু থেকে এত ঝড় গেছে তুইতো জানিস না। এত ঝড়ের মাঝেও আমরা দুজন একসাথে আছি। আমি ওকে ছেড়ে যাইনি, ও আমাকে ছেড়ে যায় নি। আমার মনে হয় না আর অন্যকোন রিলেশনে এত সমস্যা থাকে, এত কাহিনী হয়। আমাদের এসব নিয়ে গল্প উপন্যাস লেখা হয়ে যাবে জানিস।
(গল্প চার)...........................
পরিচিত বড় ভাইয়ের সাথে কথা-

হুম ভাই, ভাল আছি। আপনি ভাল আছেন?
হুম ভাল ভাল। পড়াশোনা কেমন চলছে তোমার?
জ্বি ভাই চলছে।
ফেসবুকে তোমার লেখা দেখলাম। ভালইতো লেখ।
কি যে বলেন। অল্পস্বল্প চেষ্টা করি ওই।
শোন, তুমিতো লেখালেখি কর, আমার কাছে একটা গল্প আছে। তুমি যদি সেটা লিখতে পারো আমার মনে হয় ভালই হবে।
কি বিষয়ে ভাই?
তুমি তো বড়ই হইছো। খুলেই বলি। জানত তোমার অমুক আপুর সাথে আমার একটা সম্পর্ক ছিল। সেটা এখন নাই। তোমরা হয়ত কিছু কিছু জানছো। আমি ভেবে দেখলাম আমাদের রিলশনে যত ট্রাজেডি আছে ভেতরে, এটা দিয়ে একটা সুন্দর গল্প হবে। পরে চাইলে সিনেমাও বানানো যাবে।
জ্বি ভাই তা হবে মনে হয়।
তুমি সময় করে একদিন আমার এখানে আসো তাহলে।
আচ্ছা ফ্রি হলে ফোন করব।
......................................................

উপরের চারটা গল্প সত্যি। আমার ফ্রেন্ডলিষ্টেই আছে এই চারজন। শুধু এই চারজন না প্রায় সবার কাছেই শুনেছি যে তাদের রিলেশন নিয়ে গল্প উপন্যাস হয়ে যাবে ।
যা বুঝলাম প্রতিটা মানুষই নিজের রিলেশনকে সিন্দাবাদের দুঃসাহসীক অভিযান হিসেবে ভাবে। রিলেশনে ঘটা ঘটনাগুলোর হিরো হিসেবে নিজেকে চিন্তা করে। তার রিলেশন পৃথিবীর সবচাইতে কঠিন এবং এক্সেপশনাল রিলেশন। এমন ঘটনাবহুল রিলেশন মিলিয়ন বছর আগে ডাইনোসর যুগে একবার পাতি ডাইনোসর ও মিনি ডাইনোসরের রিলেশনে দেখা গিয়েছিল আর এত বছর পর এবার তাদের হল।
শুনতে তিতা লাগতে পারে কিন্তু সত্যিটা হল আমার দেখা সব রিলেশনই প্রায় একই রকম। সব আবেগ, অনুভূতি, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, ভালবাসার যন্ত্রণা এক। শুধু পার্থক্য হল পরিবেশের। কেউ ধনী, কেউ গরীব, কেউ ভাল ছাত্র, কেউ খারাপ ইত্যাদি। যারা এই ব্যাপারটা অনুভব করতে পারে যে রিলেশন মানেই গতবাঁধা কিছু সুখ দুঃখের নাটক তাদের কাছে রিলেশনের গুরুত্ব উবে যায়।
কেউ যদি ভাবে যে সে এক্সেপশনাল কিছু করছে, জীবনে তার ভালবাসার মানুষকে ছাড়া আর সে কিছুই চায় না, সমস্যা হলেই হাত পা কাটা বা ও আমার সব কিছু ছিল, ও এখন নাই, আমার জীবন রেখে কি লাভ বা বড় কিছু হবার চেষ্টা করার আর মানে হয় না বা সিগারেট মদ খেয়ে ওকে ভুলে থাকার চিন্তা এসব ভাবলে বুঝে নিতে হবে তার বাবাও একসময় এই চিন্তাটা করেছে, তার মাও একসময় এই চিন্তাটা করেছে। তার বাবা যদি এই চিন্তা করে পড়ে থাকত সে এই পৃথিবীতেই আসত না।
সমস্যা হল রিলেশন ব্যাপারটা পুরোটাই আবেগের। আর আবেগ থাকলে যুক্তি টেকে না। যার যেমন ইচ্ছা সে সেভাবেই নিজেকে হিরো বানিয়ে নেয়।

Comments

Popular posts from this blog

Bangladeshi Movie Download Sites (বাংলাদেশী মুভি ডাউনলোড)

NEXTGEN BD - http://180.200.238.22/ Orangebd- orangebd home bd http://103.3.226.206/ Bangla Movie Download Sites new bangla movie Bangladeshi movies

Comprehensive List of News Channels and Newspapers in Bangladesh: Contacting the Media Made Easy

Introduction: In a world driven by information, staying connected with the latest news is essential. Whether you're a concerned citizen, a journalist, or a business owner, having direct access to news channels and newspapers can be crucial. To facilitate this connection, we've compiled a comprehensive list of prominent news channels and newspapers in Bangladesh, along with their email addresses for your convenience. **1. News Channels in Bangladesh:** **Somoy News:** - Email: somoydigital@somoynews.tv **Ekattor TV:** - Email: info@ekattor.tv **DBC News:** - Email: news@dbcnews.tv **Channel 24:** - Email: channel24central@gmail.com **News 24:** - Email: info@news24bd.tv **24 Online:** - Email: newstwentyfouronline@gmail.com **ATN News:** - Email: info@atnnewstv.com **Bangla Vision:** - Email: newsroom@banglavision.tv **RTV:** - Email: info@rtvbd.tv **Channel i:** - Email: info@channeli.com.bd **Desh TV:** - Email: web@desh.tv **STV:** - Email: news@stv.tv **Gazi TV:** - Email: i...

এক্সট্রভার্ট ও ইন্ট্রোভার্ট কীভাবে চিনবেন? কেন ইন্ট্রোভার্ট স্বভাবের মানুষদের বৈশিষ্ট্য অন্তর্মুখী হয়?

ধরুন আপনার পরিচিত কেউ সবসময়ই কম কথা বলে। দরকার ছাড়া কথা বলে না। কোনো সামাজিক প্রোগ্রামের যাবার কথা বললে না করে, বিয়েতে যেতে চায় না, ট্যুরে বন্ধুদের সাথে যেতে চায় না। মনে হতে পারে তার কোনো মানসিক রোগ রয়েছে। একাকিত্ব দূর করার উপায় হিসেবে আমরা যখন কোন পরিকল্পনা করছি তখন কোনো এসবে এই অন্তর্মুখী মানুষগুলোর কেন এত অনাগ্রহ? সারা দিন বাসায় একা থাকতে পারে কেউ? এক্সট্রভার্ট ও ইন্ট্রোভার্ট শব্দগুলোর সাথে সম্ভবত পরিচিত আপনি। না থাকলেও সমস্যা নেই। আমরা সামনেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন এমন করে কি পাচ্ছে সেই উত্তরটা জেনে নিন। আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজে এনার্জি খরচ হয়, আমরা ক্লান্ত হই। রেস্ট নেই মানে এনার্জি আবার ফিরে আসার অপেক্ষা করি। কখনও নেগেটিভ চিন্তা দূর করার উপায় হিসেবেও রেস্ট নেই। যখন স্বাভাবিক লাগে তখন আবার কাজ করি। এখন এই এনার্জি খরচ হবার বিষয়টি মানুষে মানুষে পার্থক্য আছে। কেউ বাইরের অচেনা পরিবেশে সারাদিন কথা বললেও একটুও ক্লান্ত হয় না আবার কেউ শুধু অচেনা কয়েকজনকে ফোনে কিছু বলতে গেলেই হাপিয়ে যায়, মনে হয় বড় কোন কাজ করে ফেলেছে। প্রথম মানুষটা এক্সট্রোভার্ট যার বাইরে মানুষের সাথে মিশল...